ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একজনকে আটক করার খবর পাওয়া গেছে। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আটক হওয়া ব্যক্তিকে শাহবাগ থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।
এর আগে রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি, মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে একটি এবং সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়।টিএসসিতে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা।