টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে আবদুল গফুর নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন। দণ্ডিত আবদুল গফুর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মালেঙ্গা গ্রামের বাসিন্দা।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ২০২২ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।
আদালতে মোট ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। তথ্য প্রমাণের ভিত্তিতে রোববার এ রায় দেন আদালত।