সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, সারা বাংলাদেশে আমরা তরুণদের, যুবকদের রাজনৈতিক ভাবনা আহরণ করার জন্য সমগ্র বাংলাদেশে আমরা সফর করেছি। তারুণ্যের রাজনৈতিক ভাবনা আমরা গ্রহণ ও আত্মস্থ করে সামনের দিনে জাতির বিনির্মাণে কীভাবে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি, সে লক্ষ্যে আমরা কর্মসূচি গ্রহণ করছি।
আগামী নির্বাচনকে সামনে রেখে সারা দেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সারাদেশে আসনভিত্তিক একাধিক যোগ্য প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা একটাই মেসেজ দিতে চাই যেন আমাদের দলের মধ্যে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে এবং অন্যান্য দল, যাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং আমরা অন্য একটা বৃহৎ জোটের যে চিন্তা ভাবনা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যেন আমরা এ নির্বাচন করতে পারি।