জানা নিউজ

চট্টগ্রামে উঠানের গর্তে মিললো লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজ হওয়ার ৩দিন পর বাড়ির উঠানের গর্ত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব টেমাপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির নাম আশরাফ মিয়া ফকির (৬৫)। তিনি উপজেলার কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পূর্ব টেমাপাড়ার মৃত ফরিদের ছেলে। পুলিশ জানায়, তিনদিন ধরে আশরাফ মিয়া নিখোঁজ ছিলেন।  রোববার সকালে বাড়ির উঠানের দক্ষিণ পাশে মাটি চাপা দেওয়া অবস্থায় লাশটির সন্ধান পায় পরিবার। পরে পুলিশকে খবর দেওয়া হয়। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, লাশটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।