দ্বিতীয়ার্ধে কলম্বিয়া ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যায়। ৪৮ মিনিটে রিচার্ড রিওসের শট বাইরে যায় এবং ৫৫ মিনিটে গুস্তাভো পুয়ের্তার প্রচেষ্টা ঠেকিয়ে দেন আতি-জিগি। ৫৬ মিনিটে লুই দিয়াজ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এরপরও দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের উত্তেজনা বাড়তে থাকে। ৬৯ মিনিটে সেমেনিয়োর শট ব্লক হয়, ৭৭ মিনিটে কলম্বিয়ার হুয়ান ফার্নান্দো গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি। শেষ দিকে ঘানা সমতা ফেরানোর চেষ্টা করলেও কলম্বিয়ার রক্ষণ ভেঙে দিতে ব্যর্থ হয় তারা। ৮১ মিনিটে ডেভিনসন স্যাঞ্চেজের হেডও দারুণভাবে রুখে দেন আতি-জিগি। রিচার্ড রিওস ও কাম্পাজের একাধিক শটও প্রতিহত করেন ঘানার গোলরক্ষক। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে কলম্বিয়া।