তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে কারখানার ছাদ ও সিঁড়িতে আটকে থাকা ৬৯ শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে একটানা কাজ করে যাচ্ছেন।