জানা নিউজ

গনভোট বিষয়ে কেরাণীগঞ্জে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মো. রেজাউল করিম

 

সোমবার সকাল ১১ টায় কেরাণীগঞ্জ উপজেলা অডিটরিয়ামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মতবিনিময় করেন ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম। কেরাণীগঞ্জের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,মসজিদের ইমাম,মন্দিরের পুরোহিত ও সকল শ্রেনিপেশার মানুষের সাথে আসন্ন গণভোটের বিষয়ে করনীয়  তুলে ধরে বক্তব্য তুলে ধরেন উপজেলা নির্বাচন অফিসার ও ঢাকা ২ এর সহকারী রিটানিং অফিসার। তিনি গণভোট যে ৪টি বিষয়ের উপর অনুষ্ঠিত হবে তা তুলে ধরেন।

১. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।

২. আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।
৩. সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।
৪. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা

এর পক্ষে হ্যা বা না ভোট দিবে জনগন। নির্বাচনের দিন সাদা ব্যালটে সংসদ সদস্য ভোট এবং গোলাপি রংয়ের ব্যালটে গণভোট  দিতে পারবেন ভোটাররা।

প্রধান অতিথি ঢাকা ২ ও ৩ আসনের রিটানিং অফিসার জেলা প্রশাসক মো. রেজাউল করিম বলেন আপনারা উপস্থিত সকলে ষ্টেক হোল্ডার হিসাবে গণভোট বিষয়ে জনগনকে সচেতন করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে সক্ষম। উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুককে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি উপস্থিত সকলকে জনগনের সামনে গণভোটের বিষয়ে আলোচনা করার আহব্বান জানান। তিনি আসন্ন নির্বাচনে সকলকে স্বতঃস্ফর্ত ভাবে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহব্বান জানান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও ঢাকা ৩ এর সহকারী রিটানিং অফিসার মো. উমর ফারুক বলেন আসন্ন ত্রয়োদশ সংসদ ও গণভোট আয়োজনে প্রশাসন ভোটারদের  সর্বোচ্য নিরাপত্তা নিশ্চিত কল্পে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, অফিসার ইনচার্জ কেরানীগঞ্জ মডেল থানা, কেরাণীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আঃগনি প্রমুখ। মত বিনিময় সভায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইমাম, শিক্ষক পুরোহিত ও বিশিষ্ট ব্যাক্তিরা তাদের মতামত তুলে ধরেন।