জানা নিউজ

কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ ভূমি অফিসে দুর্বৃত্তদের হামলা-ভাঙচুর

রাজধানীর কেরানীগঞ্জের হাসনাবাদে বসুন্ধরা রিভারভিউ অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
হামলায় ভূমি অফিস, গাড়ি ভাঙ্গচুর করা হয়।আনুমানিক ৪০ থেকে ৫০ জন হেলমেটধারী ব্যক্তি মোটরসাইকেলে এসে ইট নিক্ষেপ করে অফিসের কাচ ভাঙচুর করে। হামলার পরপরই তারা ঘটনাস্থল থেকে চলে যায়।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফখরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বসুন্ধরা রিভারভিউ অফিসে এ হামলার ঘটনা ঘটে। আনুমানিক ৪০ থেকে ৫০ জন হেলমেটধারী ব্যক্তি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে ইট নিক্ষেপ করে অফিসের কাচের গ্লাস ভাঙচুর করে।
এ সময় তারা সেখানে কিছুক্ষণ আতঙ্ক সৃষ্টি করে দ্রুত পালিয়ে যায়।তিনি বলেন, হামলাকারীরা বসুন্ধরা চেকপোস্ট দিয়ে প্রবেশ করে ভাঙচুর চালানোর পর সারিঘাটের দিকে চলে যায়। তারা সবাই মোটরসাইকেলযোগে এসেছিল।ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে হামলার আলামত সংগ্রহ ও জব্দ করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি।