নোয়াখালী -২ ( সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি জয়নুল আবদিন ফারুক স্ত্রী কানিজ ফাতেমা (৭৩) আজ বুধবার সকাল ১০ টা ৪০ মিনিটের সময় ঢাকা এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। এক ফেজবুক স্টাস্ট্যাসে জয়নুল আবদিন ফারুক নিজে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আজ বুধবার বাদ যোহর ঢাকার নিকুঞ্জ-১,লেক রোড, ৪৩ নং বাড়ির সামনে প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। এরপর বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি সেনবাগের ৬নং কাবিলপুর ইউপির ১ নং ওয়ার্ড ইয়ারপুর গ্রামস্থ এমপি ভিলায় সকাল ১১ টার সময় দ্বিতীয় জানাযা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কানিজ ফাতেমা গত ১৭ ফেব্রুয়ারি থেকে অসুস্থ্য অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি অবস্থায় ছিলেন। দীর্ষ ৯ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ ২৫ শে ফেব্রুয়ারি বুধবার, সকাল ১০:৪০ মিনিটে দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে আজ না ফেরার পাড়ি জমান।