জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের নাম পরিবর্তন করে জাতীয় পরিচয় ও ভোটার নিবন্ধন অনুবিভাগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (৩০ জুলাই) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
ইসি কর্মকর্তারা বলছেন, ২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকার ভিত্তিতেই এনআইডি দেওয়া হয়। অনেকেই মনে করেন এটি পৃথক কাজ।
আসলে ভোটার তালিকার বাই প্রোডাক্ট হচ্ছে এনআইডি। তাই নাম পরিবর্তন করা হচ্ছে। বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন ও হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।