রোববার (৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতি আয়োজিত ‘হকার পুনর্বাসন ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালার বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। আবদুস সালাম বলেন, হকারদের উচ্ছেদ নয়, নিবন্ধনের আওতায় এনে নির্দিষ্ট স্থানে ব্যবসার সুযোগ দেওয়া হবে। নিবন্ধিত হকারদের পরিচয়পত্র ও ভ্যানের নম্বর দেওয়া হবে। এর মাধ্যমে চাঁদাবাজিও বন্ধ করা হবে।
আবদুস সালাম বলেন, আমরা দখলবাজ কাউকে রাখতে চাই না, চাঁদাবাজ কাউকে রাখতে চাই না। আমরা নিয়মের মধ্যে চাই।
সভায় বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি কালাম সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতারা এবং রাজধানীর বিভিন্ন এলাকার হকাররা উপস্থিত ছিলেন।