জানা নিউজ

ইসরায়েল ‘যুক্তরাষ্ট্রের অধীনস্থ’ নয়: ইসরায়েলি মন্ত্রী

ট্রাম্পের চুক্তি আমাদের জন্য বাধ্যতামুলক নয় বলেন, ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির। তিনি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।’ তিনি আরও বলেন, আমরা এমন কোনো চুক্তির অংশীদার নই যা আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না এবং এটি কোনোভাবেই আমাদের জন্য বাধ্যতামূলক নয়। ইতামার বেন-গভির বলেন, হিজবুল্লাহকে নির্মূল করা ছাড়া অন্য কোনো বিষয়ে আমরা আপস করবো না, আমাদের যোদ্ধারা যে অঞ্চলগুলো দখল করে সন্ত্রাসী অবকাঠামোমুক্ত করেছে সেখান থেকে আমরা সরে আসব না, আমরা এমন পরিস্থিতিতে ফিরে যাব না যেখানে হাজার হাজার সন্ত্রাসী উত্তরের বসতিগুলোর ওপর নিয়ন্ত্রণ নেবে এবং অবশ্যই ইসরায়েলের দিকে ছোড়া গুলির মুখে আমরা এক মুহূর্তের জন্যও চুপ থাকব না। এদিকে ইরান যুদ্ধ নিয়ে মতবিরোধের জেরে ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগকারী যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের সাবেক প্রধান জো কেন্ট যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। কেন্ট সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ইসরায়েলকে দেওয়া সব সামরিক/গোয়েন্দা সহায়তা বন্ধ করে আমরা এই চুক্তি কার্যকর থাকার সম্ভাবনাকে আরও জোরদার করতে পারি। তারা এই চুক্তিটি বানচাল করার জন্য প্রতিটি সুযোগই কাজে লাগিয়েছে এবং আমরা ব্যবস্থা না নিলে সম্ভবত আবারও তাই করবে।