ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজ ‘মার্চ ফর গাজা’ শিরোনামে জমায়েতের ডাক দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম।
আজ শনিবার বিকেল ৩টায় এই গণজামায়াতে শুরুর কথা থাকলেও সকাল থেকে মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দিতে শুরু করেন।
ছোট-বড় মিছিল নিয়ে বিভিন্ন সংঘঠনের মানুষসহ আলাদা আলাদা ভাবেও অনেকে এ কর্মসূচীতে যোগ দিচ্ছেন। কোনো মিছিল আসছে শাহবাগের দিক থেকে, কোনোটি দোয়েল চত্ত্বরের দিক থেকে, আবার কোনোটি আসছে নীলক্ষেতের দিক থেকে। প্রত্যেকের হাতে রয়েছে দেশের ও ফিলিস্তিনের পতাকা।
আয়োজকরা জানিয়েছেন, নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে ও বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে। আশা করা যাচ্ছে, সারাদেশ থেকে কয়েক লাখ মানুষ এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবে।
এরই মধ্যে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সামিল হচ্ছে।
এতে সভাপতিত্ব করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।