জানা নিউজ

বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ রাশিফল

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম বাস্তবায়িত হবে। ভাগ্যলক্ষ্ণী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। মনের অভিলাষ পূর্ণ হবে। সন্তানদের ক্যারিয়ার চমকে দেবে। প্রেমীযুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) : অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। শ্রমিক কর্মচারীর ওপর তীক্ষ্ন নজর রাখুন।

মিথুন (২১ মে-২০ জুন) : পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। জীবনসঙ্গীরা কর্ম পেতে পারে। মনের অভিলাষ পূর্ণ হবে। সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে হবে। গৃহবাড়িতে আসবাবপত্রের পসরা সাজবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই) : আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। কর্মে অমনোযোগ ও ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলুন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) : গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। গৃহবাড়ি ও যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) : জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভফল প্রদান করবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : ব্যাংক ব্যালান্স ফুলে-ফেঁপে উঠবে। বিদেশগমনেচ্ছুদের বিদেশগমনের পথ খুলবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। দীর্ঘদিনের ধারকর্জ ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের সম্ভাবনা। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটতে পারে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। প্রেমীযুগলের জন দিনটি মাইলফলক হয়ে থাকবে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। ব্যবসাবাণিজ্যে লোকসান গুনতে হবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দুর্যোগের মেঘে আচ্ছন্ন থাকবে। সংকটকালে স্বজনরা দূর থেকে মজা দেখবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। শিক্ষার্থীরা বিদ্যাবুদ্ধি জ্ঞানগরিমা দিয়ে জীবন গড়বে। বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : নিত্যনতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। শিক্ষার্থীরা মৌজমাস্তিতে কাটাবে। প্রেম বন্ধুত্ব বিনোদন শুভ। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে। লৌকিকতা পরিহার্য।