জানা নিউজ

আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত ভাঙ্গায় কৃষক দল নেতা রাজুর জানাজায় রিজভী-টুকু

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের নেতা রাজু মোল্লার জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টায় ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

 

জানাজায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এ ছাড়া ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা জানাজায় অংশ নেন।