জানা নিউজ

অনিয়ম ছাড়া জামায়াতের ক্ষমতায় আসা অসম্ভব: হর্ষবর্ধন শ্রিংলা

বাংলাদেশের জাতীয় নির্বাচনে জামায়াত কখনই ক্ষমতায় আসতে পারবে না। একমাত্র তখনই আসবে, যখন নির্বাচন অনিয়ম হবে। না হলে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনই ক্ষমতায় আসাবে না, এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। গত শুক্রবার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের প্রশ্নে শ্রিংলা বলেছেন, বাংলাদেশের নির্বাচনে জামায়াতে ইসলামী কখনোই জয়ী হতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। তিনি আরও বলেছেন, জামায়াত কখনোই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে জিততে পারেনি। বাংলাদেশের ইতিহাস বলছে, তাদের ভোটের হার পাঁচ থেকে সাত শতাংশের বেশি ছিল না। তাদের সেই ধরনের জনসমর্থন নেই। তবে তাদের কেউ যদি আগে নিয়ে আসে এবং নির্বাচনে অনিয়ম না হয়, তাহলে তারা ক্ষমতায় আসতে পারবে না। কেবল অনিয়ম হলেই তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা থাকে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে শ্রিংলা বলেছেন, আপনারা দেখবেন, ভারতের পক্ষ থেকে বারবার বিবৃতি দেওয়া হচ্ছে যে, আমরা বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দেখতে চাই। অর্থাৎ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নির্বাচন চাই, যেখানে সবকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে। কিন্তু বাস্তবে আমি এখনও তেমন কোনো পরিস্থিতি দেখছি না। বাংলাদেশে আদৌ নির্বাচন হবে কি না, তাও নিশ্চিত করে এখনই বলতে পারছি না। সেখানে নিরাপত্তাজনিত উদ্বেগ রয়েছে। এরপরই শ্রিংলা বলেছেন, এই পরিস্থিতিতে যদি বাংলাদেশে নির্বাচন হয়, তা কীভাবে হয় সেটিও এখন দেখার বিষয়। কারণ বাংলাদেশের নির্বাচন নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা এবং প্রশ্ন রয়েছে বলে মনে করছেন হর্ষবর্ধন শ্রিংলা।