সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে মেডিকেল বোর্ডের ছাড়পত্র পেয়ে তিনি হাসপাতাল থেকে নিজ বাসভবনে ফেরেন।
গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ড. আব্দুল মঈন খান। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পারিবারিক ও দলীয় সূত্র জানিয়েছে, হাসপাতালে টানা চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার বিকেলে মেডিকেল বোর্ড তাকে রিলিজ দেয়। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাকে নিজ বাসায় আরও কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে।