এতে শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানান হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী। অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথিন্দ্র চাকমা। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সদর থানার একদল পুলিশ সদস্য।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী বলেন, জনগণের চলাচলের সুবিধা ও জনদুর্ভোগ লাঘবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে পৌরসভার পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।