মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। চাকরিতে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে) : ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি শুভ। কোনো জটিল সমস্যার সমাধানে প্রিয়জনকে পাশে পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।
মিথুন (২২ মে-২১ জুন) : সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কর্মস্থলে কারও কাছ থেকে অপ্রত্যাশিত সহযোগিতা পেতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।
কর্কট (২২ জুন-২২ জুলাই) : শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পেতে পারেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। আর্থিক লেনদেন শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। জমি-জমাসংক্রান্ত বিরোধের নিত্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।