জানা নিউজ

রাশিফল বৃহস্পতিবার ২১ মে, ২০২৬

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। সন্তানদের সাফল্য নিশ্চিত করবে। শত্রু ও বিরোধীপক্ষরা পিছু হটবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। দ্রুতগতির বাহন বর্জনীয়।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) : হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। ধারকর্জ ঋণমুক্ত হবেন। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে।

মিথুন (২১ মে-২০ জুন) : পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা বাড়বে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই) : দাম্পত্য ঐক্যতা বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে। মামলা-মোকদ্দমার রায় বিপক্ষে যাবে।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) : দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। উপহার উপঢৌকন প্রাপ্তির সম্ভাবনা।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। পিতা-মাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। দাম্পত্য সুখ বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : ধৈর্য সাহস মনোবল বাড়বে। লাইফস্টাইল বদলে দেবে। সন্তানদের গতিবিধির ওপর তীক্ষ্ন নজর রাখুন। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। ভয় লজ্জা দুর্বলতা জেঁকে বসবে। রাগ জেদ আবেগ বর্জনীয়। আয় বুঝে ব্যয় করতে হবে। অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়বে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাবেন। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহ ভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। দুর্জনরা আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাধাবে।