মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। অংশীদারি ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে। জীবন সাথি ও শ্বশুরালয় থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা পাবেন। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) : আগুন বিদ্যুৎ দ্বি-চক্রযান বর্জনীয়। শ্রমিক-কর্মচারীর মাথায় হাত বুলিয়ে কার্য উদ্ধার করতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। গুরুজনদের প্রতি নজর দিন।
মিথুন (২১ মে-২০ জুন) : কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবেন। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি ফিরে পাবেন। আর্থিক দৈন্যদশা থেকে মুক্তি পাবেন। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই) : জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় গৃহবাড়ি সাজ সাজ রব রব করবে। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। শ্রমিক-কর্মচারীর মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। কন্যাসন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবেন।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) : কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। মণ ধর্ম ও সৃজনশীল কাজের প্রতি ঝুঁকবে। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) : ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণ মুক্ত করবে। অন্নবস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। দলিলপত্র হাতে আসবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় হয়ে থাকবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : দ্রুতগতির যানবাহন এড়িয়ে চলা শ্রেয় হবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। পরিবারের কোনো বয়স্কলোকের শরীর-স্বাস্থ্য খারাপ হতে পারে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : ব্যবসায় মজুতমালের দাম বাড়বে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। আটকে থাকা কাজ সচল হবে। পাওনা টাকা আদায় হবে। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। মণ সংগীতের প্রতি ঝুঁকবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : সপরিবারে কাছেপীঠে ভ্রমণে যাওয়ার সমূ হ সম্ভাবনা। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহ ভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। মনঃকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা বাড়বে। প্রেম বন্ধুত্বে ফাটল ধরবে। নেশা মদ্য জুয়া শেয়ার থেকে দূরে থাকুন।