রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বিআরটিসি কাউন্টারের পেছনের ফুটপাত থেকে অজ্ঞাত (২৩) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান। হাসপাতালে নিয়ে যাওয়া মো. কায়েস মিয়া জানান, গতকাল সোমবার সকালের দিকে কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টারে পেছনের ফুটপাতে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আমরা জানতে পারি কেনো গাড়ির ধাক্কায় এমন ঘটনা ঘটেছে। পরে আমরা কয়েকজন পথচারী মিলে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই। মো. ফারুক বলেন, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলক্ষেত থানা পুলিশকে জানিয়েছি।