জানা নিউজ

বোয়ালখালীতে পরোয়ানাভুক্ত আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

 বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. খোকন (৩০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) ভোরে পৌরসভার আরকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

খোকন কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর আহমদের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন এএসআই আবদুল মতিন এবং এএসআই আবুল কালাম। এ দুই পুলিশ কর্মকর্তা জানান, খোকন দীর্ঘদিন ধরে বোয়ালখালীতে বাসা ভাড়া নিয়ে ইয়াবার ব্যবসা করে আসছে।

তার বিরুদ্ধে বোয়ালখালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সেই পরোয়ানার সূত্র ধরে গ্রেপ্তার করতে গিয়ে আবারও ইয়াবা পাওয়া গেল তার কাছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খোকনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে সকালে আদালতে পাঠানো হয়েছে।