জানা নিউজ

বিতর্কের মাঝেও ১২ দিনে ‘রামায়ণ’-এর আয় ১৯১৭ কোটি টাকা!

পৌরাণিক গল্প নিয়ে নির্মাতা নীতেশ তিওয়ারি নির্মাণ করেছেন ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমা। এতে রামের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর, সীতা চরিত্র রয়েছেন দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী।

রাবণ চরিত্রে রয়েছেন ‘কেজিএফ’ তারকা যশ। 

‘রামায়ণ: পার্ট ওয়ান’ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩০০-১৫০০ কোটি রুপি।

বিগ বাজেটের এ সিনেমা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। প্রতীক্ষার অবসান ঘটিয়ে গেল ৫ নভেম্বর, বিশ্বব্যাপী কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছে এটি।
ভারতের ৪ হাজার ৮০০টি পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। 

বড় বাজেট, বড় ক্যানভাস, একঝাঁক তারকা শিল্পী, পৌরাণিক গল্প- ফলে সবার প্রত্যাশাও আকাশচুম্বী।

বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করেছিলেন, মুক্তির প্রথম দিনে শতকোটি রুপি আয় করবে সিনেমাটি। সেই প্রত্যাশা পূরণও হয়েছে। এরপর ‘সীতা’ চরিত্র নিয়ে তৈরি হয় বিতর্ক। তবে এসবে পাত্তা দেননি দর্শকরা। বরং বক্স অফিসে সিনেমাটির জয়রথ চলছেই। 

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘রামায়ণ’ সিনেমা ১২ দিনে ভারতে আয় করেছে ৭৯২.৬০ কোটি রুপি (নিট), ভারতে গ্রস আয় ৯৪৭.২৫ কোটি রুপি। বিদেশে আয় করেছে ৪৯০ কোটি রুপি (গ্রস)। ১২ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৪৩৭.২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৯১৩ কোটি ৩৫ লাখ টাকা)।

বলি মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে আয় করেছে ৬০ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ভারতে আয় করেছে ৪৫ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ভারতে আয় করেছে ৬৪ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে ভারতে আয় করেছে ৫২ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে ভারতে আয় করেছে ১০০ কোটি রুপি (নিট), ৬ষ্ঠ দিনে ভারতে আয় করেছে ৮৭ কোটি রুপি (নিট)।

সপ্তম দিনে ভারতে আয় করেছে ৬৫ কোটি রুপি (নিট), অষ্টম দিনে ভারতে আয় করেছে ৪৮ কোটি রুপি (নিট), নবম দিনে ভারতে আয় করেছে ৪৩.৫ কোটি রুপি (নিট), দশম দিনে ভারতে আয় করেছে কোটি ৬৬.৫ রুপি (নিট), এগারো দিনে ভারতে আয় করেছে ৬৯ কোটি রুপি (নিট), বারো দিনে ভারতে আয় করেছে ২৯ কোটি রুপি (নিট)।

এদিকে বিদেশে আয় করেছে ৪৭২.৫ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৪৪০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৯১৭ কোটি টাকার বেশি)।

তারকাবহুল ‘রামায়ণ’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল, লারা দত্ত, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, অনুপম খের, কুনাল কাপুর, বিবেক ওবেরয় প্রমুখ।