রাজধানীর বাসাবো এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রমনা থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সহসভাপতি তামজীদ হাসানকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।তিনি জানান, গ্রেপ্তার তামজীদ হাসান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রমনা থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক।
বর্তমানে তিনি একই শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।পুলিশ জানায়, তামজীদের বাবার নাম আবু তাহের এবং মায়ের নাম শিরিন।তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া থানার কদমতলী মাস্টার বাড়ি এলাকায়। তিনি রাজধানীর সবুজবাগ থানার উত্তর বাসাবোর ৩৩/২/১ নম্বর বাসায় থাকতেন।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।