জানা নিউজ

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হয়েছেন যারা

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের এ সফরে শ্রমবাজার ও দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে গুরুত্ব দেবেন তিনি।

এরপর তিনি চার দিনের সফরে চীন যাবেন।রোববার (২১ জুন) বিকেল পৌনে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী

এসময় বিমানবন্দরে তাকে বিদায় জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্য ও শীর্ষ নেতারা।প্রধানমন্ত্রীর এ সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও ২৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

এই প্রতিনিধি দলে রয়েছেন আটজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা।