জানা নিউজ

প্রথম আলো কার্যালয়ে হামলা, এনসিপি নেতা আনোয়ার রিমান্ডে

প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমশক্তির কেন্দ্রীয় সংগঠক আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২২ জুন) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের রিমান্ডের এ আদেশ দেন। সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন টিমের উপপরিদর্শক শাহ মিনহাজ উদ্দিন আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আনোয়ার হোসেন বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন। স্থানীয় লোকজনের জবানবন্দি, ভিডিও ফুটেজ এবং তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনায় প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন।রিমান্ড শুনানির জন্য আজ তাকে কারাগার থেকে আদালতে আনা হয়।শুনানি শেষে বিচারক তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।