নবম পে-স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দ্রুত বেতন-ভাতাসহ তিন দফা দাবিতে আগামী ৪ নভেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনে পালিত হবে। এর আগে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনে এই কর্মসূচি হওয়ার কথা ছিল।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি দেলাওয়ার হোসেন আজিজী সোমবার (২৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শিক্ষকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমাদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি আগামী ৪ নভেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে।
কর্মসূচির বিষয়ে আজ ডিএমপিকে অবহিত করা হয়েছে।তিন দফা হলো– অবিলম্বে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের বদলির আদেশ জারি; নবম পে-স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দ্রুত বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা প্রদান।