জানা নিউজ

দুর্যোগ মোকাবেলায় প্রশাসনকে জনগণের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান দুর্যোগ ও বন্যায় প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা নিশ্চিত করে জানান, ইতোমধ্যে বন্যাদুর্গতদের কাছে আড়াই হাজার মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২ কোটি ১৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

ড. মাহদী আমিন বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে সব ধরনের চেষ্টা করছে। ইতোমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি অনুষঙ্গ সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।

‘জনগণের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে সরকার কাজ করছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বৈষম্যহীন, মেধাভিত্তিক এবং মানবিক মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের লক্ষ্য’-যোগ করেন তিনি।