জানা নিউজ

ট্রাম্প ইরানযুদ্ধের ‘চোরাবালিতে’ আটকে গেছেন: ডেমোক্র্যাট নেতা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের ‘চোরাবালিতে’ আটকে গেছেন বলে মন্তব্য করেছেন দেশটির কংগ্রেস সদস্য ডেমোক্র্যাট নেতা জন গারামেন্ডি।

বুধবার (২৯ এপ্রিল) হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জন গারামেন্ডি ইরানযুদ্ধের ‘কৌশলগত দিক’ নিয়ে প্রশ্ন তোলেন।

জন গারামেন্ডি ট্রাম্পের যুদ্ধকৌশলকে ‘চরম অযোগ্যতা’ হিসেবে মন্তব্য করে বলেন, ইরানের সরকারটি আছে; তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবস্থা অক্ষত রয়েছে। বরং এই যুদ্ধ চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের সহযোগিতাকে আরও শক্তিশালী করেছে।

আসলে ট্রাম্প মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের ‘চোরাবালিতে’ আটকে গেছেন। ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহত ও আহত হওয়া এবং হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যুর কথা তুলে ধরে তিনি বলেন, ট্রাম্পের এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের ওপর গুরুতর আঘাত। শুনানিতে গারামেন্ডির এই বক্তব্যকে ‘বেপরোয়া’ বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আপনার ঘৃণা আপনাকে অন্ধ করে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অনেক শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাকে হত্যা করা হয়। এছাড়া কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক সামরিক হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ওই অঞ্চলে এবং দখলকৃত ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে পাল্টা হামলা চালায়।