ইসরায়েলি সংবাদমাধ্যম হারতেজ জানিয়েছে, মঙ্গলবার (২৪ মার্চ) তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে অন্তত ছয়জন আহত হয়েছেন। হামলায় শহরের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি এলাকায় আগুন ধরে যায়। জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে এমন একটি স্থানে চারজন আহত হন। মধ্য তেল আবিবের একটি ভবন এবং তার আশপাশের সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িতে আগুন লেগে যায়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।অন্যদিকে রশ হেইন এলাকায় একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।