এসময় কুড়িগ্রামসহ সারাদেশে সারের সংকট নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কুড়িগ্রাম জেলায় সারের সংকট নিয়ে বহু নিউজ আমরা দেখেছি।
নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে মীর শাহে আলম বলেন, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে এবং ৬ জুনের মধ্যে নির্বাচন সমাপ্ত করা হবে। এই নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি সরকার নেবে না।
বিদ্যুৎ ও জ্বালানি তেল নিয়ে বিরোধীদলের আন্দোলনের তীব্র সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, “বিদ্যুৎ ও জ্বালানি তেল নিয়ে বিরোধীদলের কর্মসূচির নাম হওয়া উচিত ছিলো ‘রোড মার্চ’। কারণ লং মার্চ হয় পায়ে হেঁটে।”
তিনি আরও উল্লেখ করেন, “বিরোধীদলীয় নেতা নিজেও স্বীকার করেছেন, বিদ্যুৎ ও জ্বালানির সমস্যা বিএনপি সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তা সত্ত্বেও, এই সাময়িক বিদ্যুৎ ঘাটতির জন্য বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন এবং জাতির কাছে ক্ষমা চেয়েছেন।”