রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক আনুষ্ঠানিকভাবে সোমবার শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ. মনসুর, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে ছয়টি নতুন ডিজাইনের নোটের ছবি হস্তান্তর করেন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিতে সোমবার বিকেলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ঘোষণায় বাংলাদেশের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। বাজেট ঘোষণার পর টিভির সামনে সাধারণ মানুষের নানা প্রতিক্রিয়া ধরা পড়ে। ছবিটি স্টেডিয়াম থেকে তোলা।
ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে সোমবার নগর ভবনে বিক্ষোভ করেন তাঁর সমর্থকেরা।
প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সোমবার তোলা ছবি।
