মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ আগস্ট বেলা সোয়া ১১টার দিকে ফয়সাল অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে প্রবেশ করেন। সেখানে কর্মীদের কাছে পুনরায় এককালীন ২০ লাখ টাকা ও মাসিক ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
এসময় কর্মীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে মারমুখী আচরণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। একইসঙ্গে চাঁদার টাকা না দিলে ডিপোতে চাকরি করতে দেওয়া হবে না এবং বিষয়টি নিয়ে থানায় অভিযোগ বা মামলা করলে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।
গ্রেপ্তার সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল সিদ্ধিরগঞ্জের ১০ নং ওয়ার্ডের বাগপাড়া এলাকার এলাকার শরিফুজ্জামানের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, চাঁদাবাজি মামলায় সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অভিযোগগুলো তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।