বৈশ্বিক জালানী সরবরাহে বিঘ্ন ঘটায় দেশে বিদ্যুতের সংকট প্রকট হচ্ছে।
মাদারীপুরে দিনরাত মিলিয়ে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বেড়েছে চরম দুর্ভোগ। একদিকে তীব্র গরম, অন্যদিকে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ চলে যাওয়ায় বিপাকে সাধারণ মানুষ।তাছাড়া এসএসসি পরীক্ষার্থীরাও পড়েছেন আরও বিপাকে। জানা গেছে, মাদারীপুরের শহর থেকে গ্রাম, সবখানেই হরহামেশাই যাওয়া-আসা করছে বিদ্যুৎ।