জানা নিউজ

গাজীপুর মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম বহিষ্কার

দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী তাঁতী দল গাজীপুর মহানগর শাখার সভাপতি মো. তাজুল ইসলাম ব্যাপারীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য পদ এবং দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী মো. তাজুল ইসলাম ব্যাপারীর সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।