জানা নিউজ

ইন্ডিয়াকে দেখতে পারো না এটা কেমন কথা, অভিনেতা জয়ের পোস্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই খোলামেলা মত প্রকাশ করেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তার পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে বিতর্ক তৈরি হওয়া নতুন কিছু নয়। কখনও যুক্তিসঙ্গতভাবে সমালোচনার জবাব দেন তিনি, আবার কখনও তীব্র প্রতিক্রিয়াও ব্যক্ত করেন। গতকাল শনিবার সকালে জয় নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “যারা রাষ্ট্র বিনির্মাণ করবেন মাথায় রাইখেন বাংলাদেশেও অন্ত্মত একজন সত্যজিৎ রায়, উত্তম কুমার, অমিতাভ বচ্চন, শাহরম্নখ খান কমসেকম একজন প্রসেনজিৎ যেন তৈরি হয়।” এই পোস্টের নিচে নানা মন্ত্মব্য আসতে শুরম্ন করে। জাহিদ হাসান নামের একজন মন্ত্মব্য করেন, “ইন্ডিয়ার প্রোডাক্ট বাংলাদেশে তৈরি করা লাগে। না হলে তার মা থাকবে কেমনে ওখানে।” উত্তরে প্রতিক্রিয়া জানিয়ে জয় লিখেন, “তোমার চৌদ্দগুষ্টি ইন্ডিয়ান পণ্য ব্যবহার করে। আবার ইন্ডিয়াকে দেখতে পারো না এটা কেমন কথা।” এছাড়া মো. শাহীন নামের আরেকজন মন্ত্মব্য করেন, “বাংলাদেশের কারো পৈত্রিক সম্পত্তি নয় যে ভারতে কে কে আছে তার জন্য হুবহু তাকে অনুসরণ করতে হবে। কিংবা তার মত হতে হবে। আরো ভালো কেউ হবার চেষ্টা করম্নন। ভারতীয় দালালি করাটা দেখছি বাংলাদেশের সেলিব্রিটিদের একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। আরো ভালো কিছু বিষয় আছে চিন্ত্মা করার বুঝতে পেরেছেন ভাই? নুন্যতম দেশের প্রতি যদি ভালবাসা থাকতো এবং দেশপ্রেমিক হতেন ভারতের দালালি করতেন না।” তবে এই মন্ত্মব্যে আর কোনো জবাব দেননি জয়। অন্যদিকে মো. আমিনুল ইসলাম নামের এক নেটিজেন জয়ের উদ্দেশে লেখেন, “ভাই পিস্নজ আপনি আর কোন পোস্ট কইরেন না।” জবাবে জয় সংÿেপে বলেন, চেষ্টা করবেন। শাহরিয়ার নাজিম জয়ের এই পোস্ট ও প্রতিক্রিয়া ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই তার বক্তব্যকে সমর্থন করছেন, আবার অনেকেই সমালোচনা করছেন।