তিনি বলেন, একটি কৃত্রিম সংকট তৈরির জন্যই এসব করা হচ্ছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দলীয় কর্মসূচি সম্পর্কে তিনি জানান, শনিবার (৭ নভেম্বর) রাজধানীসহ সারা দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা (র্যালি) হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার মালিকরাও এই অরাজকতার সঙ্গে জড়িত। প্রতিবেশী দেশ থেকেও উসকানি দেয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।